Ask Question - Get Answer

1 Ans তালগাছ - রবীন্দ্রনাথ ঠাকুর

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:41 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


রবীন্দ্রনাথ ঠাকুর
তালগাছ

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার, -
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।

সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।

তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:41 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans মানুষের সেবা - আবদুল কাদির

1 Ans খোকার সাধ - কাজী নজরুল ইসলাম

1 Ans শহীদ স্মরণে - মোহম্মদ মনিরুজ্জামান

1 Ans রূপকথা - আহসান হাবীব

1 Ans পরোপকার - রজনীকান্ত সেন

1 Ans সময় - হরিশচন্দ্র মিত্র

1 Ans স্বর্গ ও নরক - শেখ ফজলুল করিম

1 Ans মামার বাড়ি - জসীমউদদীন

1 Ans আযান - কায়কোবাদ

1 Ans উপদেশ - স্বর্ণকুমারী দেবী